নারায়ণগঞ্জ । শনিবার
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই। ইসলাম মানবতার মুক্তির সনদ। মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র আল-কুরআন।”

জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ মমিনুল হক সরকার, মুহাম্মদ হাফিজুর রহমান, আনোয়ার হোসেন মোল্লা এবং আকরাম হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামীর শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে।

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিল পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির মূলোৎপাটন করে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা। কিন্তু নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়নে ক্ষমতাসীন মহল জনগণের সঙ্গে গাদ্দারি করেছে।”

আনোয়ার হোসেন মোল্লা বলেন, রূপগঞ্জে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক ও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গোলাগুলির ঘটনা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে এডভোকেট ইসরাফিল হোসাইন বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ আবারও রাজপথে নামবে।

সম্মেলনের শেষে স্থানীয় নির্বাচনের জন্য বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। ঘোষিত প্রার্থীরা হলেন

  • উপজেলা চেয়ারম্যান: আবদুল মোতালিব ভূইয়া
  • উপজেলা ভাইস চেয়ারম্যান: এডভোকেট ইসরাফিল হোসাইন
  • কায়েতপাড়া ইউনিয়ন: এডভোকেট আবদুস সামাদ মোল্লা
  • দাউদপুর ইউনিয়ন: কামারুজ্জামান কামাল
  • মুড়াপাড়া ইউনিয়ন: হাফেজ ফেরদাউসুর রহমান
  • ভোলাব ইউনিয়ন: এডভোকেট রায়হান ইসলাম
  • ভুলতা ইউনিয়ন: মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >