নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জ থানার পুলিশ আক্রান্ত মামলায় ০৭ জন আসামি RAB-15 এর সহযোগিতায় কক্সবাজার থেকে গ্রেফতার।

সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল জনাব মোঃ মেহেদী ইসলাম এবং অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা জনাব এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোররাত ০৫:০০ ঘটিকার সময় অস্ত্র আইনের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে অত্র থানাধীন ৮ নং ওয়ার্ড চনপাড়া পুনর্বাসন কেন্দ্রস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিকে বহনকারী সরকারি গাড়ি নিয়ে থানায় ফেরার পথে পরিকল্পিতভাবে ১৫০-২০০ জনের একটি দল বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে রাম-দা, লোহার পাইপ, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত অবস্থায় পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা সরকারি গাড়ি অবরোধ করে এবং হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামি মোঃ শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানার সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা নং-১৩, তারিখ ০৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/১৮৬/৩০৭/৩৩২/৩৩৩/৩৫২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/৩৭৯/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফাহিম গোপন সূত্রে জানতে পারেন যে, এজাহারনামীয় আসামিরা কক্সবাজার জেলায় অবস্থান করছে। বিষয়টি জানিয়ে RAB-15, কক্সবাজার বরাবর রিকুইজিশন পাঠানো হয়।

এর প্রেক্ষিতে RAB-15, কক্সবাজারের একটি আভিযানিক দল ০৯ মে ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০৭ জন আসামিকে গ্রেফতার করে—

১। মোঃ শামীম মিয়া (৪০), পিতা-মৃত আঃ খালেক
২। আব্দুল করিম (৩৫), পিতা-মোঃ রুস্তম আলী
৩। মোঃ রুবেল (৩৩), পিতা-মোঃ কামাল হোসেন
৪। মানিক হোসেন (৪৪), পিতা-আঃ আলী ঢালী
৫। মোঃ আবুল (৪৮), পিতা-হাজিল বক্স
৬। মাসুদ (৩৮), পিতা-মোঃ আবুল হোসেন
৭। মোঃ খালেদ হোসেন (৪৪), পিতা-আঃ রহিম

সকলের ঠিকানা: চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >