নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মাদকের আস্তানায় পুলিশের হানা, ইয়াবাসহ আটক ইব্রাহিম

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটির ধর্মগঞ্জ পাকাপোল এলাকায় বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহিম (৩০) কে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম ধর্মগঞ্জ পাকাপোল এলাকার মৃত আব্দুল মমিনের ছেলে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফতুল্লা থানার এস আই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ধর্মগঞ্জের লতিফ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এস আই আবুল কালাম জানান, ইব্রাহিম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি স্থানীয়ভাবে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফতুল্লা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >