নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসল্লিদের অভিযোগ
পানিবন্দি সড়ক সংস্কারের নির্দেশ এমপি আল আমিনের

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ থেকে পিলকুনি ৫ তলা পর্যন্ত সড়কটি দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে। এতে এই পথে যাতায়াতকারী ও আশপাশে বসবাসকারী মানুষের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হয়।

সোমবার (৯ মার্চ) নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন পিলকুনি ৫ তলায় অবস্থিত ‘বায়তুল হামদ জামে মসজিদে’ যোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

এ সময় এলাকাবাসী তক্কার মাঠ থেকে পিলকুনি পর্যন্ত সড়কটির দুরাবস্থার বিষয়টি তুলে ধরলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলীকে ফোন করেন এবং দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচল উপযোগী করার নির্দেশ দেন।

এ সময় উপজেলা প্রকৌশলী দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করে তোলার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >