নারায়ণগঞ্জ । সোমবার
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ উপাদানে কেক তৈরী, ফ্রিজে বাসি চিকেন- বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে সুইট নেশন বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফতুল্লার ইসদাইর এলাকায় সুইন নেশন বেকারির কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানাটিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়। কারখানাটিতে কেক তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফুড গ্রেড কালার, কেক ফ্লেবার ও ক্রীম ব্যাবহার করছিল কারখানাটি ৷ এছাড়াও কারখানাটির ফ্রিজে তল্লাশি চালিয়ে সেখানে বাসি চিকেন ড্রামস্টিক ও হারিয়ানা কাবাব পাওয়া যায়।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, কারখানাটিতে অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এর ফলে কারখানাটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >