নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সোহেল রানা ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মনোনীত

ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে ।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) মোহাম্মদ মোসলেউদ্দিন মুসাকে আহবায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে, জাকির হোসেন জনিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে সাগর বসাক, আহমেদ আলী রনি, রেমন রাজিব, মোহাম্মদ শাওনকে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য পদে মোহাম্মদ ইব্রাহীম,মোহাম্মদ সোহাগ,মোহাম্মদ মহিদ হোসেন ও মোহাম্মদ স্বপনের নাম ঘোষণা করা হয়।

কমিটি গঠনের বিষয়ে ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক জুয়েল আরমান জানান, ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আর আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এতে কোন প্রকার বিলম্ব হইলে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,  ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন আহাম্মেদ, সিনিয়র আহবায়ক মো: ইব্রাহিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >