নারায়ণগঞ্জ । রবিবার
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁনমারিতে বিশেষ অভিযানে ১৬ জন মাদকসেবী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার চাঁনমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে গাঁজা রাখা ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এর নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা প্রশাসনের একটি টিম যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা, যিনি আটককৃত ১৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন — আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মো. বাচ্চু (৫৫), মো. জসীম উদ্দিন (৪০), মামুন, মো. কাওসার (৩৭), মুনসুর (৫৫), মো. রতন (৩৭), মো. জামাল (৩৮), মো. শিপন (৩৮), আলামিন (৩৭), মো. জুয়েল (৪০), মো. রাজীব (৪০), মো. আকাশ মিয়া (২৪) , মিজানুর রহমান (৩৩) ও মামুন।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের ৭ থেকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >