বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, কুতুবপুর ইউনিয়নের ফতুল্লা থানায়, ইউনিয়নের বাজেট দিয়ে একটা ড্রেনের কাজও হবে না।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রসারণ করার ক্ষেত্রে ফতুল্লাকে সংযুক্ত করা হবে। যেকোন মূল্যেই আমি ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশন করে ছাড়বো,আপনারা শুধু আমাকে সমর্থন করে যাবেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে কুতুবপুর ইউনিয়নের ১,২ এবং ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত করার লক্ষ্যে আমি মন্ত্রণালয় এ চিঠি দিয়েছি এমনকি নারায়ণগঞ্জ প্রশাসনকেও চিঠি দিয়েছি।ইউনিয়ন পরিষদের দ্বারা কখনোই থানা বা এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না।বিগত সময়ে চেয়ারম্যান/মেম্বাররা ফতুল্লাকে পৌরসভা করতে দেয় নাই এখনও যে তারা ফতুল্লাকে সিটি কর্পোরেশন করতে দিবে তা আমি বিশ্বাস করিনা।কেননা,ফ্যাসিস্ট হাসিনার আমলে যে কলঙ্কিত নির্বাচন হয়েছে সেই দোসরাই এখনো চেয়ারে বসে আছে।তারা চাইবে নিজেদের উদরপূর্তি করতে জনগণের চিন্তা করে না।কোনো চেয়ারম্যান/মেম্বার অপকর্ম করলে কিংবা জনগণের বিরুদ্ধে কাজ করলে তাদেরকে সমাজ থেকে বিচ্যুতি করতে হবে।এই দুর্নীতির বিপক্ষে তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করতে হবে।
চেয়ারম্যান এবং মেম্বাররা যেই অনুদান পেয়ে থাকেন তার থেকে কতটা জনগণের জন্য ব্যয় হয় এবং কতটা তারা নিজেদের পকেটে ভরেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তাই ফতুল্লা থানাধীন সমস্ত এলাকার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত করার দাবী পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলীম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল ভূইয়া, জামান, বাদল ও শহিদুল ইসলাম প্রমূখ।





