নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় কিশোরী অপহরণের ঘটনায় যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
ঘটনার পর কিশোরীর বাবা মোঃ রাসেল বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ফতুল্লার আলীগঞ্জ এলাকার বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে মোঃ ফাহিম (১৯) দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল।এই উত্ত্যক্তের ঘটনায় ছেলেটির মা রোকসানা (৪০) বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছিলো। বিষয়টি একাধিকবার নিষেধ করা হলেও ফাহিম ও তার সহযোগীরা তা বন্ধ করেনি,বরং তারা ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে অপহরণ করার হুমকি দেয়।

গত ১৮ অক্টোবর রাত ৮টার দিকে ফাহিম কয়েকজন সহযোগী নিয়ে রাসেলের বাড়িতে এসে ফাহিমের মায়ের সহযোগিতায় নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক ভাবে একটি সিএনজিতে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।অভিযোগে আরও বলা হয়, ফাহিম ও তার সহযোগীরা এ সময় ভুক্তভোগীর বাড়িতে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।এর পর বেশ কয়েরকবার রোকসানার সাথে যোগাযোগের পরেও বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস দিয়ে বারংবার রাসেল ও তার পরিবারকে বিপাকে ফেলে এবং ফাহিমের পরিবার মেয়েটির অবস্থান গোপন রাখে।।এ ঘটনায় মেয়ের কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ আমলে নিয়ে পুলিশ তদন্তে নামে এবং শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি টিম অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাও এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করে এবং অপহরণকৃত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে।আজ শনিবার (২৫ অক্টোবর) ফাহিমকে জেল হাজতে পাঠানো হয়েছে ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এই অপহরণ এর ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >