নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পুড়িয়া গাঁজা, যার সর্বমোট ওজন ১ হাজার গ্রাম, উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম-এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০টা ৫৫ মিনিটে অভিযান পরিচালনা করে।

ফতুল্লা থানাধীন নুর মসজিদ ইসমাইলের অটো গ্যারেজের পশ্চিম পাশে বালুর মাঠে অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পুড়িয়া গাঁজা, যার সর্বমোট ওজন ১০০০ গ্রাম, উদ্ধার করা হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাসেল @ বিয়াইস্তা রাসেল (৩৫), পিতা-নিজাম ড্রাইভার, মাতা-রাশেদা বেগম, সাং-মাসদাইর ঘোষেরবাগ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ রায়হান @ হিটলার (২৯), পিতা-মৃত নুরুল হক, মাতা-জাহানারা বেগম, সাং-দেওভোগ বাঁশমুলি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; মোঃ বাবু মিয়া (৩২), পিতা-সাইদুর রহমান, মাতা-আয়না বেগম, সাং-ঘাগোয়া, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, বর্তমান সাং-বাঁশমুলি নুর মসজিদ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; মামুন (৩৬), পিতা-মৃত শাহজাহান, মাতা-রাশিদা বেগম, সাং-মধ্য রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং আবির (২০), পিতা-মৃত ইসমাইল, মাতা-সালমা, সাং-খিল মার্কেট জেলেপাড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >