নারায়ণগঞ্জ ।
,

হাজীগঞ্জ কেল্লায় ঝোপের ভেতর ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর থানার খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১-এর সিপিসি-১-এর একটি আভিযানিক দল গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, হাজীগঞ্জ কেল্লার মেইন গেটের পূর্ব পাশে কেল্লার সীমানাপ্রাচীর সংলগ্ন একটি ঝোপের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়।

র‌্যাব জানায়, এর আগে রাত আনুমানিক ৮টার দিকে কেল্লা এলাকায় ছিনতাই ও মাদকের স্পট হিসেবে পরিচিত স্থানে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে ঝোপের ভেতর থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >