নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফতুল্লা থানাধীন চাষাড়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নং রোডস্থ মসজিদের পাশে কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকার বিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে সমবেত হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাত আনুমানিক ২৩:১৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহায়তায় ফতুল্লা থানা পুলিশ ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ০৯ (নয়) জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাব্বি (২০), পিতা-মোঃ পারভেজ আহম্মেদ রনি, মাতা-মোসাঃ হেনা বেগম, সাং-বিসিক শাসনগাঁও মাদবর বাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ২। ইয়াছিন আরাফাত (২০), পিতা-নূর মোহাম্মদ, মাতা-শিরিনা বেগম, সাং-বিসিক শাসনগাঁও, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৩। শিমুল (২০), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-কুলসুম বেগম, সাং-বিসিক শাসনগাঁও, মাদবরবাড়ী থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৪।
মোঃ পলক (১৮), পিতা-মোঃ আবু সাইদ, মাতা-তাসলিমা আক্তার, সাং-গলাচিপা চায়ের দোকান সংলগ্ন বাবুলের বাড়ীর পাশে, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৫। আবরার আহম্মেদ (১৮), পিতা-মৃত মিজু আহম্মেদ বাছেদ, মাতা-ডলি আক্তার, সাং-পাইকপাড়া, নামাপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৬। ফেরদাউছ (১৮), পিতা-সেন্টু, মাতা-রোকেয়া, সাং-রাওগা, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-বিসিক বনশ্রী মোড়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৭। তানভির হোসেন (১৮), পিতা-মিজানুর, মাতা-কাজল, সাং-কলাবাগান, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি-শাসনগাঁও সাগর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৮। নয়ন (১৯) ও ৯। আবু বক্কর (১৮), উভয় পিতা-হানিফ, মাতা-ফরিদা বেগম, উভয় সাং-জাফর কান্দা, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, এ/পি-বিসিক শাসনগাঁও, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা অন্যান্য নাম-পরিচয় প্রকাশ করে এবং তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে জানায়। ধৃত আসামিরা আরো জানায় যে, নারায়ণগঞ্জ জেলার সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ/যুবলীগ/আওয়ামীলীগ নামীয় সংগঠনের সদস্য হিসাবে সংগঠনের কার্যক্রমের প্রচার/প্রচারণা, পরিচালনা করে আসছে। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





