নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় যুবককে মারধর করে টাকা আদায় ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, জামায়াত নেতা রবিউলের ছেলে জুবায়ের।

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কৌশলে ডেকে নিয়ে মারধর, জোরপূর্বক ভিডিও ধারণ, নগদ টাকা আদায় এবং আরও টাকা দাবি করে জামায়াত নেতা রবিউলের ছেলে জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজিব ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সজিব ও অভিযুক্ত জামায়াত নেতা রবিউলের ছেলে জুবায়ের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করতেন। সেই পরিচয়ের সুযোগ নিয়ে গত ৩১ জুলাই ২০২৬ বিকেলে কথাবার্তার কথা বলে অভিযুক্ত রবিউলের ছেলে জুবায়ের তাকে একটি বাসায় নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থানরত আরও ৪-৫ জন সহযোগী মিলে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ সময় তার কাছ থেকে ৩৫ হাজার টাকা জোরপূর্বক বিকাশের মাধ্যমে আদায় করা হয়। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করে টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি করার হুমকি দেওয়া হয়। পরে ভয়ে অভিযুক্তকে আরও ১৫ হাজার টাকা প্রদান করলেও অভিযুক্ত পুনরায় টাকা দাবি করে এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি ভিডিও প্রকাশের হুমকি অব্যাহত রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে জানান ভুক্তভোগী। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে জামায়াত নেতা রবিউলের ছেলে জুবায়ের ও আরো অজ্ঞাতনামা জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন জামায়েত নেতা রবিউলের ছেলে জুবায়ের অজ্ঞাতন নামা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >