নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকার সাবেক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পেছনে সাংবাদিক কার্যালয়ে যাতায়াতের রাস্তায় প্রতিদিন সন্ধ্যার পর মাদক ব্যবসা ও নেশাখোরদের আড্ডা বসছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে কিছু ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত। ফলে পথচারী, সাংবাদিক কার্যালয়ে আগত ব্যক্তিবর্গ এবং আশপাশের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ওই সড়ক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল ও নজরদারি বাড়ালে এ ধরনের কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর বিশ্বাস, প্রশাসনের কার্যকর পদক্ষেপ, নিয়মিত টহল এবং কঠোর নজরদারি নিশ্চিত করা হলে মাদক ব্যবসা ও নেশাখোরদের আনাগোনা কমে আসবে। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





