নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ’দগ্ধ ৪ শ্রমিক রি-রোলিং স্টিল মিলে

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রি-রোলিং স্টিল মিলে কাজ করার সময় গ্যাসের বোতল বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আজ (বুধবার, ২০ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন,মো. মিজান (৪০), মো. সুমন (৩৩), মো. মিলন (৩৫) ও উজ্জল (৩২)। এদের প্রত্যেকের শরীরের দুই থেকে তিন শতাংশ দগ্ধ হয়েছে বলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট থেকে পাওয়া তথ্যে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, স্টিল মিলে লোহা গলানোর কাজ চলাকালে শ্রমিকদের অসাবধানতাবশত পাশে থাকা একটি গ্যাসের বোতলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা চার শ্রমিক অগ্নিদগ্ধ হন।

দুর্ঘটনার পর মিলের অন্যান্য কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠান।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। আহতদের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >