নারায়ণগঞ্জ । বুধবার
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সোনারগাঁয়ে ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এদিকে পৃথক অভিযানে সোনারগাঁও থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লা থানার পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ ঢাকার লালবাগ থানার গোলাম সারোয়ারের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮), কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আটক আমিনুল একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এদিকে পৃথক আরেকটি অভিযানে ১৩ মে রাত ১টার দিকে সোনারগাঁও থানার চেংগাইন এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল সোনারগাঁও থানায় জমা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >