নারায়ণগঞ্জ । শুক্রবার
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে খাবার পানির সংকট, সাখাওয়াতের দৃষ্টি আকর্ষণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে স্পষ্ট ও নির্দিষ্ট বার্তা চেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেছেন ডোনেশন ব্লাড টু সেভ লাইফ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের নুর।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা বলেন তিনি।

তিনি বলেন, বন্দরবাসী দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছে। এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সাধারণ জনগণের এই মৌলিক চাহিদার বিষয়টি দ্রুত গুরুত্বসহকারে বিবেচনা করে প্রকৌশল বিভাগের মাধ্যমে বাস্তবসম্মত সমাধান ও নির্দিষ্ট সময়সীমা জানানো জরুরি।

এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যাতে বন্দরবাসী শিগগিরই পানির এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >