নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের বন্দরে
নিখোঁজ এর ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর আকলিমা আক্তার আলিফা নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আকলিমা আক্তার আলিফা (১৩)  ওই এলাকার মো.আলীর মেয়ে ও  দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পারিবার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, রবিবার দুপুরের পর থেকে আকলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার ভোরে স্থানীয়রা দড়ি সোনাকান্দা এলাকায় একটি কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।

ওসি জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >