নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভনে এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ডালিমকে (৩৭) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর দারুসসালাম থানাধীন লালকুঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উপ-অধিনায়ক (র্যাব-১১) লে. কমান্ডার মো. নাইম উল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডালিম সিদ্ধিরগঞ্জে নিমাইকাশারী এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভারব্রিজের নিচে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয় হয় ডালিমের। চাকরি দেওয়ার প্রলোভনে ১ ডিসেম্বর ওই নারীকে মদনপুর বাসস্ট্যান্ডে যেতে বলা হয়। পরে ২ ডিসেম্বর সকালে সেখানে পৌঁছালে ডালিম তাকে মারুফ নামের আরেক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর চাকরির ইন্টারভিউয়ের কথা বলে গেস্টহাউসে নেওয়া হয়। কিছুক্ষণ পর ডালিম, মারুফ ও উজ্জল নামে আরও এক ব্যক্তি রুমে প্রবেশ করে এবং ওই নারীকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তাকে জিম্মি করে ডালিম ও মারুফ জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী নারী বন্দর থানায় মামলা দায়ের করেন।




