নারায়ণগঞ্জ ।
,

বন্দরে অর্থ বরাদ্দের চেক প্রদান স্থগিত হওয়ার জেরে সন্ত্রাসী হামলায় আহত মুদিদোকানী শাহীনের মৃত্যু

বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও অর্থ বরাদ্দের চেক প্রদান স্থগিত হওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় জখমপ্রাপ্ত  শাহীন (৪৮) নামে এক মুদিদোকানী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানী ধানমন্ডি পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে। নিহত মুদিদোকানী শাহীন বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে।
এর আগে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) ৫টায় বন্দর থানার ১নং ঢাকেশ্বরী জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ধামগড় ইউনিয়ন মৌজাস্থ বাদীপক্ষের পৈতৃক ৮১ শতাংশ নাল জমি ভুলবশত আরএস রেকর্ডে অন্যের নামে চলে যায়। উক্ত জমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে  দেওয়ানী মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালতের বিচারক  বাদীপক্ষের পক্ষে রায় প্রদান করে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, পরবর্তীতে উল্লেখিত জমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক অধিগ্রহণের প্রেক্ষিতে অর্থ বরাদ্দের চেক প্রদান স্থগিত হওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে  বিরোধ সৃষ্টি হয় এবং প্রতিপক্ষ বিভিন্ন সময় হুমকি-ধমকি প্রদান করে আসছিল।
এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  বিকেল ৫টায় ভিকটিম মোঃ শাহীন (৪৮) নামাজ শেষে ১নং ঢাকেশ্বরী জামে মসজিদ হতে বের হয়ে মসজিদের সামনে পাঁকা রাস্তায় দাঁড়ালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই থানার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে প্রতিপক্ষ আবু সাঈদ একই এলাকার মৃত বজু মিয়ার ছেলে লিয়াকত হোসেন একই এলাকার মৃত রফিক মিয়ার ছেলে রহমান, মৃত আলী হোসেন মিয়ার জলিল ও একই এলাকার আল আমিন, সেলিম, রফিকুলসহ অজ্ঞাত নামা ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেদমভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মদনপুর বারাকাহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে  উন্নত চিকিৎসার জন্য তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পুনরায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ধানমন্ডিতে রের্ফাড করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আইসিইউতে  মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >