নারায়ণগঞ্জ ।
,

বন্দরে মাদকদ্রব্য বহন করতে রাজি না হওয়ায় জামাতাকে পিটিয়ে আহত করল মাদক ব্যবসায়ী শ্বশুড় কানা রফিক

বন্দর প্রতিনিধি: বন্দরে মাদক বহন করতে রাজি না হওয়ার জের ধরে জামাতা শুভ (২৩)কে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে তারেই শ্বশুড় চিহৃিত মাদক সম্রাট  কানা রফিক ও তার পরিবারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট)  বন্দর থানার রুপালী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ব্যাপারে আহতের মা আকলিমা বেগম বাদী হয়ে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে  পুত্রবধূ নির্ঝনা তার পিতা মাদক সম্রাট কানা রফিক ও তার মা রিতা বেগমকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে অভিযোগের বাদিনী গণমাধ্যম কে জানিয়েছে, তার ছেলে শুভর  শ্বশুড় কানা রফিক বন্দর থানার তালিকাভূক্ত একজন মাদক কারবারি। গত বৃহস্পতিবার মাদক ব্যবসায়ী কানা রফিক অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অন্যত্র স্থানে নিয়ে যাওয়ার জন্য  তার মেয়ে নির্ঝনা কাছে নিয়ে আসে। পরে নির্ঝনা উল্লেখিত মাদকদ্রব্য তার স্বামী শুভকে দিয়ে  মাদকদ্রব্য পাচারের জন্য বললে ওই সময় শুভ মাদক বহন করতে রাজি না হওয়ায় ওই  সময় পাষান্ড স্ত্রী নির্ঝনা তার পিতা কানা রফিক ও মা রিতা বেগম ক্ষিপ্ত হয়ে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। এবং আহত শুভকে নারী ও শিশু নির্যাতন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >