নারায়ণগঞ্জ বন্দরে একটি পানি শোধানাগারের সিমানা প্রাচির ভেঙ্গে বসত বাড়ী ময়লার পাইপ স্থাপনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে জামাই রাজিমুল রাজিব ও শ্বশুড় রবিউল মাষ্টারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের অভিযোগ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত আব্দুল সোবাহান মিয়ার ছেলে রাজিমুল রাজিব ও তার শ্বশুড় রবিউল মাষ্টার গং ওয়াসা কর্তৃপক্ষকে ঘুমে রেখে ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য প্রভাব বিস্তার করে তারা রাতের আধারে সোনাকান্দা ওয়াসার সিমানা প্রাচির ভেঙ্গে সেখানে বাসাবাড়ী ময়লার পাইপ স্থাপন করে পানি শোধনাগারকে ঝুঁকিপূর্ন করে তোলেছে।
এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে সোনাকান্দা পানি শোধনাগারে এসে দেখা গেছে সোনাকান্দা পানি শোধনাগারের পূর্বদিকে ওয়াসার সিমানা প্রাচির ভেঙ্গে সেখানে একটি নতুন পাইপ স্থাপনের দৃশ্য দেখা গেছে।
এ ব্যাপারে সোনাকান্দা পানি শোধনাগারের পাম্প অপারেটার মোস্তাকিমের সাথে আলাপ কালে তিনি জানান, তারা জোর পূর্বক ভাবে এ কাজ করেছে। আমরা বাধা দিলেও তারা আমাদের বাধা মানেনি। এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত জামাই রাজিমুল রাজিব ও শ্বশুড় রবিউল মাস্টারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।
বিষয়টি সুষ্ঠ তদন্তসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় এলাকাবাসী।



