বন্দর প্রতিনিধি: বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ পনির হোসেন (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী পনির হোসেন বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজী মোড় পূর্বপাড়া এলাকার মৃত মানিক চাঁন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় রোববার (২৩ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২২ আগস্ট) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




