বন্দর প্রতিনিধি: বন্দরে ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ চুরি মামলায় বিএনপি নেতা পরিচয়দানকারী কাজল প্রধান (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৯ জুলাই) রাতে বন্দর থানার রুপালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত চোর কাজল প্রধান বন্দর থানার সালেহনগর এলাকার মৃত সামছুউদ্দিন প্রধানের ছেলে। ধৃতকে উল্লেখিত ৫৪(৭)২৬ নং চুরি মামলায় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, ঢাকা কেরানীগঞ্জ থানার গেন্ডারিয়া স্কুল মাঠ এলাকার বাসিন্দা
হাজী আতিকুর রহমানের ছেলে শিমন হাসান দীর্ঘ দিন ধরে ড্রেজার ব্যবসা করে আসছে। মূলত বাদীর বাবা একজন ড্রেজার ব্যবসায়ী ছিলেন। বাদী বাবা গত ১২ ফেব্রুয়ারী মারা যাওয়ার পর আমি
বাদী তার বাবার ব্যবসা দেখা-শুনা করে।
সে সুবাদে বন্দর থানাধীন সালেহনগর সাকিনস্থ রূপালী গেইট বাগান কাইল্লাহ মিয়ার বাড়ীর সামনে আমাদের ড্রেজারের মেশিন ও পাইপ রাখা ছিল। গত শনিবার (২৫ জুলাই) সকাল ৬টা হইতে গত সোমবার (২৭ জুলাই)
দিনে ও রাতে বন্দর থানার সালেহনগর এলাকার মৃত সামছুউদ্দিন প্রধানের ছেলে কথিত বিএনপি নেতা কাজল প্রধান একই থানার রুপালী আবাসিক এলাকার মৃত কাইল্লা আক্তারের ছেলে চিহ্নিত মাদক সম্রাট কানা রফিক ও সোনাকান্দা ত্রিবেণী সরদার বাড়ী এলাকার খোরশেদ মিয়ার ছেলে তানভীরসহ অজ্ঞাত নামা ৫/৬ জন চোরদের সহায়তায় আমাদের প্রায় ৮৫ পিস ড্রেজারের ১২ ইঞ্চি পাইপ, যাহার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা এবং বুষ্টার মেশিনের বিভিন্ন পার্টস খুলে নিয়ে যায়, যাহার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা চুরি করিয়া নিয়া যায়। বাদী চুরি বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার (২৭ জুলাই)
ঘটনাস্থালে এসে জানতে পারি উল্লেখিত বিবাদীগণ ড্রেজারের পাইপসহ অন্যান্য মালামাল নবীগঞ্জ এবং মাহমুদনগর এলাকায় ভাঙ্গারীর দোকানে বিক্রি করে দিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।
এলাকাবাসী জানিয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে বহুরুপী কাজল প্রধান বিএনপি নেতা পরিচয় দিয়ে বন্দরে সালেহনগর, রুপালী আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে অপকর্ম করে আসছিল।
ধৃত কাজল প্রধানের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ধৃত কাজল প্রধান ও পলাতক মাদক সম্রাট কানা রফিক গং এর অত্যাচারে রুপালী আবাসিক, সালেহনগর এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে।




