নারায়ণগঞ্জ ।
,

রাতে দোকান পাহারা দিতে খিচুড়ির আয়োজন, খাওয়ার পাতেই দুই দোকানে আগুন

বাজারে দোকান পাহারা দেওয়ার রাতে খিচুড়ির আয়োজন করা হয়েছিলো; সবাই যখন খাওয়ার পাতে বসেছিলেন, ঠিক তখনই পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর বাজারে এক জামায়াত ও এক বিএনপি কর্মীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দুইট দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ওই বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

দোকান দুটি শেখমাটিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালাম ও ওয়ার্ড যুবদলের কর্মী মো. সোহেলের। স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা এই আগুন দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আইউব আলী জানান, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিরাতে নিয়মিত বাজার পাহারা দেন। ঘটনার রাতে বাজার পাহারা দেওয়া উপলক্ষে খিচুড়ির আয়োজন করা হয়েছিলো। রাত দুইটার দিকে সবাই খিচুড়ি খেতে বসলে দোকান দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >