নারায়ণগঞ্জের বন্দরে এক তালিকাভ’ক্ত মাদক ব্যবসায়ী থানায় গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ মাদক ব্যবসায়ীর হাত থেকে দিয়াশলাই ছিনিয়ে নিয়ে তাকে আত্মহত্যা করা থেকে রক্ষা করে এবং তাকে গ্রেফতার করে। গতকাল বুধবার বিকাল ৩টায় বন্দর থানা চত্বরে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা চেষ্টাকারী মাদক ব্যবসায়ীর নাম রমজান (৩৫)। সে বন্দরের একরামপুর ইস্পাহানী বাজার এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। গত সপ্তাহে এলাকাবাসী তার মাদকের আস্তানা গুড়িয়ে দেয় এবং তাকে এলাকা থেকে বিতারিত করে। গত ৩ দিন আগে সে এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে মাদক বিক্রি না করার জন্য শাশিয়ে যায়।
গতকাল বুধবার বিকালে হঠাৎ সে ৫ লিটারের বোতলে কেরোসিন নিয়ে থানায় গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে ওসি ওসি বলে চিল্লাতে থাকে আর বলে আমি মাদক ব্যবসায়ী। আমি মাদক ব্যবসা ছেড়ে দিতে চাই। তবু এলাকায় আমাকে ঢুকতে দেয়া হচ্ছে না। তাই আমি নিজ শরীরে আগুন জ¦ালিয়ে আত্মহত্যা করব। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গোসল করিয়ে থানা হাজতে আটক রাখে।
এ ব্যপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, আকষ্মিক ভাবে মাদক ব্যবসায়ী রমজান থানা চত্বরে এসে আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে নির্বিত করে আত্মহত্যার হাত থেকে রক্ষা করি। তবে তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায়ও মামলা হবে।





