নারায়ণগঞ্জ । সোমবার
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দর নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় খাল খনন: এমপি রাজনীতির সচিব আবুল কাওসার  আশার উদ্যোগে


​বিশেষ সংবাদদাতা, বন্দর নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় চলমান খাল খনন কার্যক্রমকে কেন্দ্র করে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে খালের স্তূপীকৃত ময়লা-আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার সুপরিকল্পিত উদ্যোগের কারণে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা।


​স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াদ্দা এলাকার এই গুরুত্বপূর্ণ খালটি দীর্ঘদিন ধরে খনন না করায় এবং ময়লা-আবর্জনা জমে থাকায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়াত। সম্প্রতি জনস্বার্থে এই খাল খননের কাজ শুরু হয়। তবে খননকৃত পচা কাদা ও বর্জ্য খালের পাড়েই স্তূপ করে রাখায় তা নিয়ে এলাকাবাসী কিছুটা উদ্বীগ্ন ছিলেন, কারণ এতে দুর্গন্ধ ও নতুন করে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছিল।


​বিষয়টি জানতে পেরে জনদুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক পদক্ষেপ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা। তাঁর সরাসরি নির্দেশ ও তত্ত্বাবধানে খালের সেই দুর্গন্ধযুক্ত ময়লা-বর্জ্য দ্রুত ট্রাকে করে নির্দিষ্ট ও নিরাপদ দূরত্বে অন্য জায়গায় সরিয়ে ফেলার (ডাম্পিং) কাজ শুরু হয়।
​এই সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপের ফলে এলাকার পরিবেশ দূষণ থেকে রক্ষা পেয়েছে। আবুল কাওসার আশার এমন জনবান্ধব ভূমিকার জন্য নোয়াদ্দা ও নবীগঞ্জ এলাকার সর্বস্তরের জনগণ তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


​স্থানীয় বাসিন্দারা জানান, “খালের ময়লা পাড়েই পড়ে থাকলে আমাদের কষ্টের শেষ থাকত না। কিন্তু আশা সাহেবের নির্দেশে দ্রুত এই ময়লা অন্যত্র সরিয়ে নেওয়ায় আমরা বড় ধরনের দুর্ভোগ থেকে বেঁচে গেলাম। তাঁর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
​এলাকাবাসী আশা প্রকাশ করেন, আগামীতেও জনস্বার্থ রক্ষায় এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের পজিটিভ ও দ্রুত পদক্ষেপ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >