নারায়ণগঞ্জ ।
,

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ২

বন্দর প্রতিনিধি: বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩০ পুড়িয়া হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আল ইসলাম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ওসমান (২৫) ও একই থানার কুশিয়ারা এলাকার বকুল মিয়ার ছেলে অপর হেরোইন  ব্যবসায়ী সুজন (৩৩)।

পৃথক স্থান থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী  উপ পরিদর্শক আরিফ তালুকদার  ও বন্দর থানার অপর   উপ পরিদর্শক আল আমিন  বাদী হয়ে  সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬(৫)২৬ ও ৭(৫)২৬। ধৃতদের রোববার  (৪ মে ) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত শনিবার  (৪ মে) রাতে বন্দর থানার  মদনগঞ্জ বকুলতলা এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ওসমানকে ও একই রাতে থানার কুশিয়ারা এলাকার বালুর মাঠে থেকে হেরোইন ব্যবসায়ী সুজনকে পৃথক  অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে , গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন উল্লেখিত এলাকায়  অবাধে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >