নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে জামায়াত ইসলামের প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ, আহত তিনজন

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে আজ জামায়াত ইসলামের নারী কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ঘটনাস্থলে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তার সমর্থকরা উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

‎এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

‎ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >