নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী অংশে আষারিয়ারচর এলাকার বিসমিল্লাহ তেলের পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় জুতার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪৩০ (চারশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম:
মোঃ মামুনুর (২৮)
পিতা: মোঃ নুরুল আলম
ঠিকানা: গুদারবিল, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






