মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাধারণ পাঠাগার। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে তল্লা রোডে অবস্থিত সাধারণ পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ কুতুবউদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সকল শহীদ ও গন অভ্যুত্থানে যারা প্রান হারিয়েছেন তাদের রুহের মাগগেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
অত:পর অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ দের ফুল দিয়ে বরন ও ক্রেস্ট দিয়ে অভিবাদন জানানো হয় সাধারণ পাঠাগার এর পক্ষ থেকে।
মো: বদরুল আলম বাদল এর পরিচালনায় প্রায় ১০ মাস যাবত ৫ম শ্রেনীর ফ্রি বৃত্তি কোচিং পরিচালনা শেষে বিভিন্ন শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সহ বিজয় দিবসের ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক কাশেম জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ পাঠাগারের মাননীয় উপদেষ্টা মোঃ শমশের আলী এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালক ও চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের স্বত্বাধিকারী কাজী মোঃ আব্দুস সাত্তার।
এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. আলো আরজুমান বানু এবং সাধারণ পাঠাগারের সংবিধান প্রণেতা ও প্রাক্তন সভাপতি মঈন আহ্সান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।







