নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউন পরিস্থিতিতেও
নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা সিলেট ও এশিয়ান হাইওয়ে মহাসড়কে কর্মব্যস্ত মানুষকে যানবাহনে চলাচল করতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় আজ যানবাহন ও যাত্রীদের চাপ কিছুটা কম দেখা গেছে। এখন পর্যন্ত জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত পুলিশের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার,তারেক আল মেহিদি জানান,আমরা ১০ তারিখ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পদক্ষেপ নিয়েছি। নারায়ণগঞ্জ জেলায় ২৬ টি স্থানে চেকপোস্ট বসিয়েছি। মোবাইল টিম টহল দিচ্ছে,বাহির থেকে ৪৮৩ জনের রিজার্ভ ফোর্স বিভিন্ন থানায় মোতায়েন করা হয়েছ।বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে বিজিবি,র‍্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।যে কোন অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টিম সতর্কাবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >