নারায়ণগঞ্জ ।
,

বৈষম্য ও নাশকতা মামলার আসামি রাজ্জাককে নিয়ে জেলা যুবদলের সদস্য সচিব: রনির মিছিল

কার্য়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লকডাউনে নাশকতারোধে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডে একাধিক বৈষম্য বিরোধী মামলা সহ সন্ত্রাস দমন আইনের মামলার আসামী চিন্থিত ফ্যাসিস্টদোসর রাজ্জাক কে নিয়েই শ্লোগানদিচ্ছিলেন “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” শোডাউন করা সরকারদলীয় নেতাকর্মীরা।

শোডাউনে থাকা সরকারদলীয় অনেকেই তখন টিপ্পনি কেটে বলেন, চিন্থিত প্রভাবশালী ফ্যাসিস্টকে নিয়েই আমরা করছি ফ্যাসিস্ট বিরোধী মিছিল।বিষয়টা ভালো, বেশ ভালোনা।

আর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।অপরদিকে নাশকতা সন্ত্রাস দমন ও বহু সংখ্যক বৈষম্য মামলার আসামী বিদেশে অবস্থানরত শাহ নিজামের বিশ্বস্ত: চিন্থিত ফ্যাসিস্ট দোসর ফতুল্লার রামার বাগের রাজ্জাককে পুলিশ খুঁজে না পেলেও বিএনপি সাজার চেস্টায় মরিয়া হয়ে উঠা রাজ্জাক নিজে ফ্যাসিস্ট হয়ে প্রকাশ্যে ফ্যাসিস্ট বিরোধী মিছিলে অংশ নিচ্ছে। এতে করে প্রশাসনের ভুমিকার পাশাপাশি রাজ্জাক কে আশ্রয়-প্রশ্রয় দেওয়া সরকারদলীয় নেতার দ্ধিচারিক অবস্থান নিয়ে ও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়ে যখন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয়,ক তখন নারায়ণগঞ্জে এক যুবদল নেতার শোডাউন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আওয়ামী লীগবিরোধী স্লোগানে মুখর মিছিলের সামনেই যদি আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি দেখা যায়, তাহলে সেই রাজনৈতিক অবস্থানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক?

বুধবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে নাশকতা রোধেঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডে সরকাদলীয়দের একটি শোডাউনে গাড়ীর খোলা ছাদে মাইক হাতে যুবদল নেতা শ্লোগান দিচ্ছে ” একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর”। ঠিক তার গাড়ীর পাশের মোটর সাইকেলের পেছনে বসে বহুল সমালোচিত রাজ্জাক তালে তালে শ্লোগান দিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোডাউনের ভিডিও ছড়িয়ে পরলে অনেকেই রাজ্জাক কে ঐ যুবদল নেতার পাশে দেখে হতবাক হয়ে পরেন।প্রশ্ন তুলেন যুবদল নেতার নৈতিকতা নিয়ে। কারো কারো মতে, রাজ্জাকের বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা হলেও নাশকতারোধে ফ্যাসিট বিরোধী মিছিলে তার উপস্থিতি বুঝিয়ে দেয় কার বা কোন মহলের আশ্রয়-প্রশ্রয় পেয়ে ফ্যাসিস্ট দোসররা প্রকাশ্যে ঘুরে ফিরছে। নেতার সাথে মিছিলে থাকছে একদিকে আর সুযোগ বুঝে বোমা বিস্ফোরন,আগুন দিচ্ছে আরেক দিকে।

আর তাই গত ১০ থেকে ১৫ দিনের ও বেশী সময় ধরে জেলা শহর ও শহরতলীর আশপাশ এলাকায় বহু সংখ্যক গুপ্ত হামলার ঘটনা ঘটলেও আটক বা গ্রেফতার করতে পারছেনা প্রশাসন একই সাথে সরকারদলীয় নেতাকর্মীরা ও আটক করতে ব্যর্থ হচ্ছে। সাথে ঘুরবে,ফ্যাসিস্ট বিরোধী শ্লোগান দিবে তারাই আবার নাশকতা করবে বিষয়টা কেমন হলোনা?

একদিকে জেলার শির্ষ যুবদল নেতার কন্ঠে আওয়ামী লীগবিরোধী স্লোগান, অন্যদিকে তার পাশেই অবস্থান করছেন সেই রাজ্জাক, যার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি শামীম ওসমান ও শাহ নিজামের অত্যন্ত ঘনিষ্ঠ।

হাসিনা হওয়ার চেস্টায় মরিয়া হয়ে উঠা রাজ্জাক প্রয়াত প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্ত দিবসে কুতুব ইউনিয়ন বিএনপির পরিচয় বহন করে একটি পোস্টকার্ড তৈরি করে তা প্রচার করে। তা দেখতে পেয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক “রাজ্জাক বিএনপির কেউনা- এবং সে ফ্যাসিস্ট উল্লেখ করে তার গ্রেফতারের দাবী জানিয়ে প্রেস বিজ্ঞাপ্তিতে জানিয়ে দেন।

হাসিনা সরকারের পতন হলে রাজ্জাকের বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী মামলা হয়। সাম্প্রতিক সময়েও তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ও মামলা রয়েছে। প্রকাশ্যে ঘুরে ফিরলেও পুলিশ কর্মকর্তারা নাকি রাজ্জাক কে খুজেই পান না। পুলিশের এই বক্তব্য কতোটা বিশ্বাসযোগ্য এবং হাস্যকর তা বুধবার রাতের মিছিলটি বলে দেয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,মাইকে ফ্যাসিস্ট বিরোধী বক্তব্য দিয়ে কেন্দ্রীয় নেতাদের বাহবা কুড়ানো,সংবাদ পত্রের শিরোনাম,আর সাধারন মানুষ সহ তৃনমূল পর্যায়ের কর্মী সমর্থকদের নিকট কট্টর ফ্যাসিস্ট বিরোধী হিসেবে মেলে ধরতে বিভিন্ন মিছিল মিটিং, সমাবেশে মাইকে ফ্যাসিস্ট বিরোধী আগুনঝরা বক্তব্য দিয়ে রাজনৈতিক অবস্থান শক্ত করেন। আর ফ্যাসিস্ট দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আর্থিক ভাবে শক্ত অবস্থান গড়ে তুলেন। ভিন্ন ভিন্ন দুটি স্থানে শক্ত অবস্থান গড়ে তোলাকেই বলা দ্ধিচারিত্রিক রাজনীতিবিদ।

আওয়ার নারায়ণগঞ্জঃ

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >