নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১০৫ জন গ্রেপ্তার, মাদকসেবী ৭৬

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭৬ জন মাদকসেবী, পাঁচজন কিশোর গ্যাংয়ের সদস্য, তিনজন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় ১২ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয়জন সদস্য রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবা ও রূপগঞ্জে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পাঁচজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ ২৭ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যসহ মোট ৩৮ জনকে গ্রেপ্তার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা পুলিশের অভিযানে ছয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় তিনজনসহ মোট ১২ জন গ্রেপ্তার হয়েছেন।

সোনারগাঁ থানা পুলিশ ৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৭ জন গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ একজন মাদকসেবী ও নিয়মিত মামলার দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্র: নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >