নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় দগ্ধ ৯, হাসপাতালে ৬

নারায়ণগঞ্জের কাঁচপুর, ফতুল্লা ও দেওভোগে পৃথক তিনটি ঘটনায় নারী-পুরুষসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লায় রাসায়নিক দগ্ধের ঘটনায় দুই শ্রমিক আহত হন। তাঁদের শরীরের ৫৪ থেকে ৫৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে, দেওভোগ এলাকার একটি বাড়ির রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে ভোরে বিস্ফোরণ ঘটে। এতে শিখা রানী, মনা আচার্য ও তাঁর মা আহত হন। ফায়ার সার্ভিস তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কাঁচপুর ও ফতুল্লার ঘটনায় দগ্ধ ছয়জনের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দেওভোগে বিস্ফোরণ ও তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >