নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার, ইয়াবা ও হেরোইন উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ৬৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৫২৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী, ৩৭ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত ১৩ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৪০৩ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন এবং ১ জন ছিনতাইকারীসহ মোট ৮ জন গ্রেপ্তার হয়েছেন।

বন্দর থানা পুলিশ ২৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন।

রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >