নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ১০০ আসামি গ্রেপ্তার

মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও বিদেশি মদ

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানায় পৃথকভাবে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন মামলার আসামি এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

সদর মডেল থানা:
বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা থানা:
মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ১৭ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ২ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানা:
অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০৬ বোতল ফায়ার ডিল উদ্ধার করা হয়।

বন্দর থানা:
বিশেষ অভিযানে মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, ছিনতাইয়ের অভিযোগে ১ জন, মাদকসেবী ৩ জন, মাদক ব্যবসায়ী ৪ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন এবং পূর্বের মামলায় ৭ জন রয়েছেন। এছাড়া থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা:
বিশেষ অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা:
মাদকসেবী, মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানা:
অভিযানে মাদকসংক্রান্ত মামলায় ৩ জন, সিআর সাজাপ্রাপ্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধে জড়িত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জেলার সাতটি থানায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১০০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >