নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে বদলিজনিত সম্মাননা স্মারক প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ডিআইজি, ঢাকা রেঞ্জ জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ সময় জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), ঢাকা রেঞ্জ; জনাব মোঃ সিদ্দিকুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ইন্টেলিজেন্স), ঢাকা রেঞ্জ; জনাব মোহাম্মদ সুলাইমান, পুলিশ সুপার (ট্রাফিক), ঢাকা রেঞ্জ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >