নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।







