নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ ও বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
শনিবার (২৮ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কলেজটির রাজনৈতিক ঐতিহ্য ও অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “তোলারাম কলেজ রাজনৈতিকভাবে অনেক সমৃদ্ধ ছিল। দেশের সকল গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার ছিল এই তোলারাম কলেজ। অতীতে আন্দোলন-সংগ্রাম ও মেধাবী নেতৃত্ব তৈরির মাধ্যমে ঢাকাকেও সমৃদ্ধ করতো এই ঐতিহ্যবাহী কলেজ।”

অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তারা পুরোনো দিনের নানা স্মৃতিচারণায় মেতে ওঠেন।






