সময় নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি (ঢাকা)-এর কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন।
জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ নেজারত শাখার নাজির হিসেবে মুহাম্মদ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক কার্যক্রমে নিয়ম-শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার কারণে তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন মহলে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
একই সঙ্গে সরকারি কর্মচারীদের বৃহত্তম প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে তিনি সরকারি কর্মচারীদের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সংগঠক হিসেবে তাঁর দক্ষতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি কর্মচারী মহলে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, কামরুল ইসলাম সবসময় সেবাপ্রার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দাপ্তরিক কাজে সময়ানুবর্তিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন না হওয়া পর্যন্ত রাত যতই হোক, দায়িত্ব শেষ করে কর্মস্থল ত্যাগ করার নজিরও রয়েছে তাঁর।
সংগঠনের নেতৃবৃন্দের মতে, তাঁর নেতৃত্বে সরকারি কর্মচারীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদাবোধ আরও সুদৃঢ় হয়েছে।
এদিকে, মুহাম্মদ কামরুল ইসলামের জন্মদিনে সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলির সমন্বয়ে কামরুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য অনুকরণীয়।
শুভেচ্ছা বার্তায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—আগামী দিনগুলোতে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মহান আল্লাহর কাছে তাঁর জীবনের প্রতিটি দিন আনন্দ, শান্তি ও সাফল্যে ভরে উঠুক এই প্রার্থনা করেছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের নেতৃবৃন্দ।
শুভ জন্মদিন, মুহাম্মদ কামরুল ইসলাম।
আগামীর প্রতিটি দিন বয়ে আনুক নতুন নতুন সাফল্য ও অর্জন।








