নারায়ণগঞ্জ ।
,

রোটারী ইন্টারন্যাশনালের ভিশনারী প্রেসিডেন্ট ফোরাম নারায়ণগঞ্জ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১লা আগষ্ট) রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনার মধ্যদিয়ে উপস্থিত সকলরের সম্মতিতে ১ বছর মেয়াদে অর্থাৎ আগামী বছরের জুন মাস পর্যন্ত মেয়াদের এই কমিটি গঠন করা হয়।


উক্ত সভায় ভিশনারী প্রেসিডেন্ট ফোরামের সভাপতি রোটারী ক্লাব অব  ফতুল্লা না:গঞ্জ এর ভিশনারী প্রেসিডেন্ট তোফায়েল আহমেদ সরকার, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারী ক্লাব অব রাজধানী সোনারগাঁ এর ভিশনারী প্রেসিডেন্ট ডাঃ তাবাছ্ছুম ফেরদৌসী ও প্রেসিডেন্ট নমিনী রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির ভিশনারী প্রেসিডেন্ট সফিকুল ইসলাম বাবুকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোটারী ক্লাব নারায়ণগঞ্জ শীতলক্ষার ভিশনারী প্রেসিডেন্ট সাংবাদিক এনামুল হক সিদ্দিকীর পরিচালনায় উক্ত সভায় নির্বাচিত নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল এর ভিশনারী প্রেসিডেন্ট মোঃ হাফিজুর রহমান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল এর ভিশনারী প্রেসিডেন্ট মোঃ রিয়াজুল করিম, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ ফোর্ট এর ভিশনারী প্রেসিডেন্ট মোঃ সাইদ উল হাসান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির ভিশনারী প্রেসিডেন্ট বিপ্লব সাহা, রোটারী ক্লাব অব ডান্ডি নারায়ণগঞ্জ এর ভিশনারী প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান আরমান, রোটারী ক্লাব অব না:গঞ্জ আপটাওন এর ভিশনারী প্রেসিডেন্ট  সিরাজ মিয়া,  রোটারী ক্লাব অব না:গঞ্জ মিডসিটির  ভিশনারী প্রেসিডেন্ট বাসেদ সরকার, রোটারী ক্লাব অব গ্রীন সিটির ভিশনারী প্রেসিডেন্ট শাহ কামাল , রোটারী ক্লাব অব আবাবিল না:গঞ্জ এর ভিশনারী প্রেসিডেন্ট  ডলার মাহমুদ ও বিদেশ থাকায় ভিডিও কলের  মাধ্যমে উপস্থিত থাকেন রোটারী ক্লাব অব না:গঞ্জ পোর্টের ভিশনারী প্রেসিডেন্ট  মোসলেহ উদ্দিন রনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >