নারায়ণগঞ্জ ।
,

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিজয় র‍্যালী অনুষ্ঠিত।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে এক “বিজয় র‍্যালী” অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট, বুধবার সকাল আটটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি মুফতি শেখ শাব্বীর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি শেখ শাব্বীর আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য, ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে জাতি নতুন বাংলাদেশ গঠনের একটি সুযোগ পেয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতা আমাদেরকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেঈমানি করা যাবে না। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সকল প্রকার বৈষম্যমুক্ত একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা কেবল একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি চলমান অঙ্গীকার। সকল ষড়যন্ত্র, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি ছাত্রদেরকে চরিত্র গঠন এবং সমাজ পরিবর্তনের আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা সভাপতি আনাস আহমদ, সাবেক জেলা সভাপতি প্রভাষক মাইদু্ল ইসলাম, সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হোসাইন, সংগঠনের সাবেক জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, মুফতি তৌফিক বিন হারিছ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >