নারায়ণগঞ্জ ।
,

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) তারেক আল মেহদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অসামান্য অবদান স্মরণ করছে। শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তির চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের নিরাপত্তা ও সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >