নারায়ণগঞ্জ ।
,

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির নাম ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭–২৮ মেয়াদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিবু মার্কেটস্থ নগর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম।

প্রধান অতিথি বলেন, “আগামীতে বৃহৎ পরিসরের নারায়ণগঞ্জ মহানগরকে ঢেলে সাজিয়ে ইসলামী আন্দোলনের শক্তিশালী ঘাঁটি গড়ে তুলতে হবে। আমীরের আনুগত্য, সময় ও মালের সর্বোচ্চ কুরবানীর দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে, ইনশাআল্লাহ।”

নবগঠিত কমিটির শীর্ষ দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মুহাম্মাদ নূর হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও হাফেজ আমীন উদ্দিন।

কমিটির অন্যান্যারা হলেন,জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আমান উল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা.নুরুজ্জামান সাইফুল, সাংগঠনিক সম্পাদক-১ জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক-২ মাওলানা শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক-৩ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক-৪ মুহা. আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক-৫ মুহাম্মাদ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ হাসান,দফতর সম্পাদক মুহাম্মাদ সোহেল প্রধান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মামুনুর রশিদ,প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মাদ ইমদাদুল হক, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হাজী শাহজাহান ব্যাপারি, ছাত্রী ও মহিলা ইউনিট মাওলানা রেজাউল করিম, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুস সালাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জাসিম উদ্দিন ফরাজী,নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক ফারুক হাওলাদার, সহ-প্রচার সম্পাদক বিল্লাহ হোসেন খান, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসেন, সহ- অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতি ওমর ফারুক,সহ- প্রশিক্ষণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, সহ- দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহা. ওয়াসিম উদ্দিন,সহ- ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মুহাম্মাদ আবুল হাসেম, সহ- নির্বাচন ও জনপ্রতিনিধি সঃ ডা. আব্দুল্লাহ আল মামুন, সদস্য মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, সাইফুল ইসলাম খান, আলহাজ্ব শামসুল আলম বাদল, হাজী শরিফুর রহমান ঢালী, মাওলানা শামসুজ্জামান, জালাল উদ্দিন, মুহাম্মাদ মফিজুল হক, হাজীরুবেল হোসেন, হাজী শাহাদাত হোসেন রানা, মাওলানা আব্দুল রশিদ, মুহাম্মাদ কবির হোসেন, মুহাম্মাদ মাসুদুর রহমান ও শেখ মুহাম্মদ হাসান আলী।

তথ্যসূত্রঃ নারায়ণগঞ্জ টাইমস:

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >