নারায়ণগঞ্জের সদর কোর্টে দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
শনিবার (১১ জুলাই ২০২৬) তিনি সদর কোর্ট, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শন কার্যক্রমের শুরুতে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় সালামি গ্রহণ করেন। পরে তিনি সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। একই সঙ্গে অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি মামলার আলামতসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও আদালতে উপস্থাপন, ওয়ারেন্টসমূহ সিডিএমএসে এন্ট্রি করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ, সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজিরকরণ এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মামলার ডকেট যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সদর কোর্টের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্ট, নারায়ণগঞ্জে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।




