নারায়ণগঞ্জ । সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভবনের সামনে ২২ মে ত্বকী সমাবেশ

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই সময় অতিক্রান্ত হলেও মামলার বিচার কার্যক্রম শুরু না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

রবিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্বকী হত্যা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হলেও এখনো বিচারিক কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘ সময় ধরে বিচার প্রক্রিয়ার অগ্রগতি না থাকায় এ হত্যাকাণ্ড বিচারহীনতার একটি প্রতীকী দৃষ্টান্তে পরিণত হয়েছে।

বিচারহীনতার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে আগামী ২২ মে, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–এ জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রতিবাদী বক্তব্যের পাশাপাশি কবিতা, গান, নাটক, চিত্রাঙ্কন ও পারফর্মিং আর্ট পরিবেশিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >