নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক মামুন মাহমুদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন “আমরা জুলাই যোদ্ধা”

নারায়ণগঞ্জ জেলা পরিষদ এবং জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক, অধ্যাপক মামুন মাহমুদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা জুলাই যোদ্ধা”-এর জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা কমিটির আহ্বায়ক মাহাবুব আলম এবং সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সাগর উপস্থিত ছিলেন। মহানগর কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ ও সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির নেত্রী দিলসাদ আফরিন, যুগ্ম আহ্বায়ক নাইমুর রনক খান, মেহেদী হাসান, কাউসার আহমেদ সুমন এবং সদস্যবৃন্দের মধ্যে সদ্য সাবেক সাধারণ সম্পাদক এস এম রোমান হোসেন (বন্দর থানা ছাত্রদল), শাহাদাত হোসেন রনি, আল আমিন, রবিন সরকার পায়েল, রজব হাওলাদার, ফাহিম ও মাহামুদুর রহমান নুরসহ অন্যান্য নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, “আমরা জুলাই যোদ্ধা” সংগঠন তরুণদের সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী প্রচারণা, রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

তারা আরও বলেন, ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতায় মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে। তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয় এবং নারায়ণগঞ্জে সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >