নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবিঃ সম্পাদিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কলসেরকান্দী গ্রামে এঘটনা ঘটে।

মৃত শাহাদাত হোসেন (৩৮) ওই এলাকার লোকমান হোসেনে ছেলে ও দুই সন্তানের জনক।

মৃতের প্রতিবেশি দীল ইসলাম জানান, সকালে বৃষ্টি শুরু হলে মাঠে থাকা গরু আনতে গেলে বজ্রপাতে আক্রান্ত হয়ে মাঠেই পড়ে থাকে কৃষক শাহাদাত। পরে অনেক সময় ঘরে ফিরে না আসায় স্ত্রী মরিয়ম মাঠে খোঁজ নিতে গেলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত শাহাদাতকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

এবিষয়ে শুকরিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের চিকিৎসক রাজিব খাঁন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মৃতের বুকের ডানপাশে বজ্রপাতে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।

গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে একটা অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >