নারায়ণগঞ্জ । শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে দড়ি সোনাকান্দা সুপার কাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বন্দর প্রতিনিধি:  উৎসবমুখর পরিবেশে বন্দরে ‘সুপার কাপ সিজন-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বন্দর থানার দড়িসোনাকান্দা বালুর মাঠে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ।

দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল হোসাইন-এর সভাপতিত্বে  পুরস্কার বিতরণকালে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯,২০,ও ২১ নং ওয়ার্ড সাবেক নারী কাউন্সিলর শিউলি নওশাদ, নারায়ণগঞ্জ মহানগর শিশু বিষয় সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, বিএনপির নেতা নুর ইসলাম, বিশেষ অতিথি বাইতুল শালা জামে মসজিদের সাবেক সভাপতি সফিউল্লাহ, মনির হোসেন,  মাহবুব ডাক্তার, বাবর আলী, সালাউদ্দিন, দিনা মিয়া,  আয়োজন করেন, রিফাত, ইমন, মেহেদী, দিগন্ত, সাকিব, মাশফি, সোহান, সৈকত, নাঈম, বাপ্পিসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে ডিএসএফসি দলের বিপরিতে ব্লাক স্টার দল ১-০ গোলে বিজয় অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >